যুদ্ধে
ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পোল্ট্রি খামারের অর্ধকোটি মুরগি মৃত্যুর মুখে
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বিশ্বের
গুরুত্বপুর্ণ পোল্ট্রী খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে
ইউরোপের বৃহত্তম পোল্ট্রি খামার, রাশিয়ার সাথে দেশটির যুদ্ধের সময় প্রায় ৪০ লাখেরও
বেশী মুরগির অকালে প্রান গেছে।
প্রবল যুদ্ধে খাদ্য ও পানির অভাবে
ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরে অবস্থিত বিশ্বের অন্যতম তথা ইউরোপের বৃহত্তম পোল্ট্রি খামারের
প্রায় চল্লিশ লাখ মুরগির জীবন সঙ্গীন হয়ে পরে।
প্রবল যুদ্ধ বিদ্ধস্ত
ইউক্রেনের দক্ষিন অঞ্চলের কৃষ্ণ সাগড় উপকুলবর্তী খেরসন শহরে রয়েছে বিশ্বের অন্যতম
এবং সমগ্র ইউরোপের সবচেয়ে বড় পোল্ট্রী খামার চরেনাবাইস্কা। এই খামারের প্রকল্প ব্যবস্থাপক
আন্দ্রে চারকভ জানান খামারটি মুলত প্রতি বছর প্রায় ১ বিলিয়ন উৎপাদিত ডিম রফতানি
করে। কিন্তু যুদ্ধের কারনে এই খামারে সকল ধরনের উৎপাদন বন্ধ রয়েছে।একই অবস্থা
ইউক্রেনের অন্যতম পোল্ট্রী ডিম উৎপাদনকারী খামার অ্যাভনগার্ড প্রতিষ্ঠানেরও।
অ্যাভনগার্ড জানায়
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের অনেক বড় বড় পোল্ট্রী খামারের উৎপাদন ব্যাহত হয় এবং
প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়। এই সমস্ত খামারে প্রায় ৫১ মিলিয়ন মার্কিন ডলারের মত
ক্ষতি হয়।
সুত্র জানায় অত্র অঞ্চলে
রাশিয়ার সামরিক অভিযানের কারনে ইউরোপের সবচেয়ে বড় পোল্ট্রী খামার চরেনাবাইস্কা খামারের
মুরগির খাবার দেয়া, কর্মচারীদের খামারে উপস্থিতি ও খামারের পণ্য ক্রেতাদের নিকট প্রেরণ
অসম্ভব হয়ে পরে।
এই অবস্থায় পোল্ট্রী খামারগুলিতে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন হয়। যার
ফলে মুরগি মরনাপন্ন হয়ে পরে। ফলশ্রুতিতে খামারে উৎপাদন বন্ধ হয়ে যায়।পরিশেষে খামার
বন্ধ হওয়ার প্রাক্কালে ব্যাপক গোলাগুলির মধ্যেও খামারের মুরগি ও ডিম স্থানীয় অধিবাসীদের
বিতরন করা হয়।কিন্তু বেশীরভাগ মুরগি খাবার সরবরাহের অভাবে মেরে ফেলতে বাধ্য হয়।
এই খামার ছাড়াও এই অবস্থায় আরও বেশ কয়েকটি খামার
একই পরিনতির স্বীকার হতে যাচ্ছে। অদুর ভবিয্যতে কিয়েভ অঞ্চলের মাকারিভ ও ব্রভারীতে
অবস্থিত খামারগুলি বন্ধ হতে চলেছে।
ইউক্রেনের সবচেয়ে বড় ব্রয়লার মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান
এমএইচপি জানায় কিয়েভ অঞ্চলের কেভেটনিতে তাদের সবচেয়ে বড় পোল্ট্রী হিমায়িত খাদ্য গুদামে
রাশিয়ার সৈন্যদের ব্যাপক গোলা নিক্ষেপের
কারনে তাদের কোম্পানী ব্যাপক ক্ষতির স্বীকার
হচ্ছে। তাদের ভাষ্যমতে রাশিয়া খাদ্য নিরাপত্তামুলক ফুড চেইনগুলিতে নির্বিচারে
আক্রমন করছে।

0 মন্তব্যসমূহ