সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

২০২৫ সালের মধ্যে ২১ টি শ্রীলংকার বিমান ইজারা দেয়া হবে

 

Photo Credit: Pixabay

দীর্ঘ মেয়াদী ব্যবসা কৌশল হিসাবে রাষ্ট্র পরিচালিত শ্রীলংকান এয়ার লাইনস ২১ টি বিমান ইজারা দেয়ার জন্য সম্প্রতি প্রকল্প প্রস্তাবনা আহবান করে। শ্রীলংকান এয়ারলাইনস-এর বর্তমানে ২৪ টি বিমান আছে এবং ২০২৫ সালের মধ্যে এই বহর ৩৫ এ বাড়ানো হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায় করোনা মহামারীর প্রাক্কালে ২০১৯ সালে ২৭ টি ছোট বড় বিমান স্বল্প ও দুর পাল্লার গন্তব্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল। করোনা অতিমারীর সময়ে বহর ছেড়ে যাওয়া তিনটি বিমানের কোনো প্রতিস্থাপন ছিল না।বর্তমানে এয়রলাইনটির ২৪ টি বিমান বিশ্বের ২৫ টি দেশের ৪০ টি গন্তব্য পরিচালনা করছে।

শ্রীলংকান এয়ারলাইনস কর্তৃপক্ষ করোনা অতিমারীর ক্ষতি পুষিয়ে নিতে চলমান গন্তব্যগুলিতে আরও নতুন যাত্রা যুক্ত করা এবং আন্তর্জাতিক নতুন গন্তব্য চালু করার মাধ্যমে আগামী ৩ বছরের মধ্যে লাভ নির্ধারনে পরিকল্পনা করছে।

শ্রীলংকান এয়ারলাইনস শ্রীলংকার জাতীয় বিমান সংস্থা ১৯৭৯ যাত্রা শুরু করে।রাজধানী কলম্বো এর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দরে এর প্রধান কর্মকান্ড পরিচালনা করছে।এই এয়ারলাইনে সরাসরি বিমান চলাচল করছে অষ্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ভারত উপমহাদেশ, দক্ষিন পুর্ব এশিয়া ও দুর প্রাচ্য-এর প্রধান শহরগুলিতে। যার রয়েছে অত্যাধুনিক এ-৩৩০-৩০০ এবং এ৩২০/৩২১ নিও এয়ারক্র্যাফট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ