বিশ্বের সবচেয়ে কম বৈদেশিক ঋণ গ্রহিতার দেশগুলোর মধ্যে ইরান
মোট জাতীয় উৎপাদন অনুপাতে সর্বনিম্ন
বৈদেশিক ঋণ গ্রহিতার দেশ হিসাবে সারা বিশ্বের দেশগুলির মধ্যে ইরান সপ্তম দেশ হিসাবে
স্থান দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থার সুত্র দিয়ে ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
(ইরনা=আইআরএনএ)এ তথ্য জানায়।
রিপোর্ট অনুযায়ী মোট জাতীয় উৎপাদন
(জিডিপি) অনুপাতে সর্বনিম্ন বৈদেশিক ঋণ গ্রহিতার দেশ হিসাবে ক্রমানুসারে শীর্ষে থাকা
১০ টি দেশ হচ্ছে ব্রুনাই, লিচেনস্টাইন, নিউজিল্যান্ড, তুর্কমেনিস্তান, নিউ ক্যালেডোনিয়া,
নাইজেরিয়া, ইরান, আলজেরিয়া, গ্রিনল্যান্ড এবং ভার্জিন দ্বীপপুঞ্জ।
আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা
প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ইরানের বৈদেশিক ঋণ বর্তমানে প্রায় ৭.১২ বিলিয়ন
মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যার অর্থ প্রতিটি ইরানী নাগরিক মাথাপিছু অংশ ৯০ ডলার। জিডিপিতে
ইরানের বৈদেশিক ঋণের অনুপাত মাত্র দুই শতাংশ।
এই রিপোর্টের পরিসংখ্যানে দেখা
যায় মোট জাতীয় উৎপাদন বা জিডিপি-তে বিশ্বের গুরত্বপুর্ণ দেশগুলির বৈদেশিক ঋণের অনুপাত
রাশিয়ার ৩২ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ৩৩ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৯ শতাংশ,
তুরস্কের ৬৩ শতাংশ, মালয়েশিয়ার ৬৮ শতাংশ, কাতারের জন্য ৮৩ শতাংশ এবং জাপানের ৯৬ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া,
ইতালি, জার্মানি, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরের মতো কিছু
দেশে বৈদেশিক ঋণের পরিমাণ তাদের জিডিপির থেকেও বেশি।
ইরানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিআই)
জানায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৯.০৬৭ বিলিয়ন মার্কিন
ডলার।

0 মন্তব্যসমূহ