জার্মান পুলিশ সুত্র জানায়, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর
বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে জার্মানি আনুষ্ঠানিকভাবে রাশিয়ান অলিগার্ক আলিশার উসমানভের মালিকানাধীন বিশ্বের
বৃহত্তম সুপারইয়ট জব্দ করেছে।
গত ২০২১ সালের অক্টোবর মাস
থেকে নৌকাটি জার্মানীর
হামবুর্গের একটি শিপইয়ার্ডে মেরামতের
জন্য ডক করা হয়েছিল। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে ১,৬৮০ ফুট লম্বা 'দিলবার' নামের
এই বিলাস তরীর আনুমানিক
মূল্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ।
জার্মান কাস্টমস বেশ কয়েক সপ্তাহ ধরে
সুপারইয়াটটির দিকে নজর রেখেছিল, কিন্তু এর মালিকানা নিয়ে আইনি জটিলতার
কারণে আনুষ্ঠানিকভাবে এটি আগে জব্দ করতে পারেনি।
অবশেষে জার্মান ফেডারেল জুডিশিয়াল পুলিশ ইঙ্গিত
দেয় যে তারা "দীর্ঘ তদন্তের পরে, এবং অফশোর
কোম্পানিগুলির গোপনীয়তা সত্ত্বেও, মেসার্স দিলবার
প্রমততরীর মালিক আলিশার উসমানভের বোন গুলবাখোর ইসমাইলোভাকে সনাক্ত করতে" সফল
হয়েছে৷পুলিশ টুইটারে জানায়, 'বিলাসবহুল ইয়টটি এখন
নিষেধাজ্ঞার অধীনে জার্মানীর হামবুর্গে জব্দ
অবস্থায় আছে।
রাশিয়ান এই বিলিয়নেয়ার এবং তার
বোন উভয়ই রাশিয়ান অলিগার্কদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে
ইউরোপীয় নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সানডে টাইমসের প্রতিবেদন অনুসারে ৬৮ বছর বয়সী উসমানভ
২০২১ সালে যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন। মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে
আক্রান্ত কয়েক ডজন রাশিয়ান অলিগার্কের মধ্যে তিনি একজন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব এভারটন
বেশ কয়েকটি কোম্পানির সাথে তাদের স্পনসরশিপ চুক্তি স্থগিত করেছে, যেখানে উসমানভের শেয়ার ছিল।

0 মন্তব্যসমূহ