সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর
২৯.১ মিলিয়ন আন্তর্জাতিক যাত্রী নিয়ে শীর্ষ অবস্থান অর্জন করে। যা বিশ্বে আন্তর্জাতিক
যাত্রী পরিবহনে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ১২.৭ শতাংশ বৃদ্ধি পায় ।কিন্তু ২০১৯ সালে
করোনা অতিমারীতে তা প্রায় ৬৬.৩ শতাংশ কমে যায়।
আন্তর্জাতিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলি
বিশ্বের শীর্ষ ব্যস্ততম তালিকায় নেই।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের প্রধান
বিমানবন্দর। যার অভ্যন্তরীণ বাজার নেই কিন্তু ২০২১ সালে ২৯.১ মিলিয়ন আন্তর্জাতিক যাত্রী
পরিবহন করে যা বছরে ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রে দুবাই আন্তর্জাতিক
বিমানবন্দর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। শুধু
২০১৮ সালেই বিমানবন্দরটি মোট ৮কোটি ৯১ লাখ যাত্রীর মধ্যে প্রায় ৮ কোটি ৯০ লাখ আন্তর্জাতিক
যাত্রীকে সেবা দিয়েছে।
ট্রেড অ্যাসোসিয়েশন ফর এয়ারপোর্টস ওয়ার্ল্ডওয়াইড জানায়
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই তুরস্কের
ইস্তাম্বুল, নেদারল্যান্ডের আমস্টারডাম, জার্মানীর ফ্র্যাঙ্কফুর্ট এবং ফ্র্যান্সের
প্যারিস আন্তর্জাতিক যাত্রী পরিবহনে শীর্ষ পাঁচটি ব্যস্ততম বিমানবন্দর ।
আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের দ্বিতীয় তুরস্কের বৃহত্তম
বিমানবন্দর ইস্তানবুল বিমানবন্দর গত বছর ২৬.৪ মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক যাত্রী পরিবহন
করে, যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি।
আমেরিকার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর
গত বছর আভ্যন্তরিন ও আন্তর্জাতিক তথা সামগ্রিক যাত্রী পরিবহনে র্যাঙ্কিংয়ের শীর্ষে
ছিল।এই বিমানবন্দর ২০২১ সালে ৭৫.৭ মিলিয়ন আভ্যন্তরিন ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন করে
যা বছরে বৃদ্ধির হার ৭৬.৪ শতাংশ ।

0 মন্তব্যসমূহ