সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মুদ্রাস্ফীতি ও তেলের দাম বৃদ্ধিতে আমাজন বিক্রেতার উপর সারচার্জ আরোপ

 

Photo Credit: Pixabay

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, দ্রব্যমুল্য বৃদ্ধি ও জ্বালানী তেলের মুল্য বৃদ্ধিতে অ্যামাজন তার ক্রমবর্ধমান ব্যয়-এর ভারসাম্য রক্ষায় তার প্রতিষ্ঠান অধীন ই-কমার্স বিক্রেতাদের উপর ৫ শতাংশ সারচার্জ আরোপ করেছে।

সিয়াটল-ভিত্তিক জায়ান্ট ই-কমার্স আমাজন  তার ওয়েবসাইটে বলেছে যে এই সারচার্জ, পরিবর্তন সাপেক্ষে পোশাক এবং অ-পোশাক উভয় পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যা ২৮ শে এপ্রিল থেকে কার্যকর হবে।

বিক্রেতাদের কাছে পাঠানো এক নোটিশে আমাজন বলেছে, কোভিড-১৯ মহামারির শুরু থেকে প্রতি ঘণ্টায় মজুরি বৃদ্ধি, শ্রমিক নিয়োগ এবং আরও গুদাম নির্মাণের কারণে তাদের খরচ বেড়েছে।

আমাজন বলে অন্যান্য সরবরাহকারীদের সাথে প্রতিযোগিতামূলক হওয়ার জন্য কেবল ফি বৃদ্ধি করেছে। এছাড়া সাম্প্রতিক জ্বালানী খরচ বৃদ্ধি পাওয়ায় পার্শেল সরবরাহকারী ক্যুরিয়ার সার্ভিস ফেডেক্স এবং ইউপিএস উভয়েরই পরিবহন খরচ বেড়েছে।

আমাজন বিজ্ঞপ্তিতে বলে ২০২২ সালে, ”বিশ্বজুড়ে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল হওয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে আশা করছি, কিন্তু জ্বালানি তেলের ম্যুল বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি তাদের আরও চ্যালেঞ্জর মুখে ফেলেছে”। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ