সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি আট বছরের ঋণ পরিশোধে ব্যর্থ


 Photo Credit: Pixabay

তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি তুর্কমেনেবিট আট বছর আগে যে ঋণ পরিশোধ করেছিল তা এখনও পুরোপুরি নিষ্পত্তি করতে পারেনি। তেল ও গ্যাস কূপ জরিপ ও বিকাশের জন্য একটি পরীক্ষামূলক পরীক্ষাগার এবং মোবাইল সরঞ্জাম সরবরাহের জন্য ২০১৩ সালে তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি তুর্কমেনেবিট সাইপ্রিয়ট ফার্ম ইন্টারকমপ্লেক্ট লিমিটেডের সাথে ঋণের ভিত্তিতে পরীক্ষাগার নির্মানের একটি চুক্তি স্বাক্ষর করে।

সাইপ্রিয়ট কোম্পানী ইন্টারকমপ্লেক্ট চাহিদামত ঐ মোবাইল পরীক্ষাগার নির্মান করেন শুরু করে।যার নির্মান কাজ ২০১৪ সালের মে মাসে সমাপ্ত হয়। তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি তুর্কমেনিয়েবিট গ্রহন এবং বিতরণ ডকুমেন্টেশনে স্বাক্ষর করে সাইপ্রিয়ট কোম্পানী ইন্টারকমপ্লেক্ট কে মোট প্রদেয় অর্থের আংশিক প্রায় ৬,৭৪,০০০ ডলার প্রদান করে।

২০১৪ সালের আগষ্ট মাসে তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি তুর্কমেনিয়েবিট এর রেজেপগেলদি ইলামানভের জায়গায় নতুন চেয়ারম্যান তাচদুর্দি বেগজানভ ঐ সাইপ্রিয়ট ফার্মকে জানান যে "সাময়িক সমস্যার কারণে" আট মিলিয়ন ডলারের মত অবশিষ্ট ঋণ পরিশোধ করা বর্তমানে সম্ভব নয়।

২০১৭ সালের মার্চ মাসে ডোভলেটদুর্ডি হাজিয়েভ তুর্কমেনেবিটের প্রধান হিসাবে বেগজানভের স্থলাভিষিক্ত হন, কিন্তু তিনিও পরিস্থিতির প্রতিকার করতে ব্যর্থ হন সেই সময়  সাইপ্রিয়ট ফার্ম  ইন্টারকমপ্লেক্ট লিমিটেড  তাদের আইনি কোম্পানি সিআইএস ডেট রিকভারি সলিউশনস কে বিরোধ সমাধানের জন্য নিয়োগ করা হয়।

২০১৮ সালে তুর্কমেনেয়েবিট তাদের ঋণ পরিশোধ করতে শুরু করে। এর পরপরই ইন্টারকমপ্লেক্ট তাদের বিশেষজ্ঞদের তুর্কমেনিস্তানে পাঠায় স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে এবং যন্ত্রপাতি চালু করার জন্য, যেগুলো চার বছর ধরে নিষ্ক্রিয় ছিল। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের পরে এর বাকি অর্থ আর পরিমোধ করা হয় নাই ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ