রাশিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ২১টি
এয়ারলাইন্সকে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা উদ্বেগের কারণে কালো তালিকাভুক্ত করেছে।
ইইউ কর্তৃক কালো তালিকাভুক্ত রাশিয়ান এয়ারলাইন্স এর তালিকায় এরোফ্লোট, পোবেদা, এস৭,
রোসিয়া, উটায়ার এবং উরাল এয়ারলাইনস সহ সমস্ত প্রধান রাশিয়ান বিমান বাহক রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলেছে, ১১ ই এপ্রিল আপডেট করা ইইউর এয়ার সেফটি ব্ল্যাকলিস্টে ঐ ২১টি এয়ারলাইন্স সংস্থাগুলি
অন্তর্ভুক্ত রয়েছে যেগুলি ইইউতে ফ্লাইট পরিচালনা করতে পারবে না কারণ তারা আন্তর্জাতিক
সুরক্ষা মান পূরণ করে না।
পরিবহন কমিশনার আদিনা ভ্যালেন
এক বিবৃতিতে বলেন "রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রাশিয়ান এয়ারলাইন্সকে
বিমান যোগ্যতার বৈধ প্রশংসাপত্র ছাড়াই শত শত বিদেশী মালিকানাধীন উড়োজাহাজ চালানোর
অনুমতি দিয়েছে," ।
ইউক্রেনে আক্রমনের জন্য মস্কোর
উপর আরোপিত নিষেধাজ্ঞার অধীনে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ইতিমধ্যে প্রায় সমস্ত রাশিয়ান
বিমানের জন্য বন্ধ রয়েছে।
ভ্যালিয়ান বলেন যে সিদ্ধান্তটি
ইউক্রেন আক্রমণের জন্য মস্কোর বিরুদ্ধে আরেকটি নিষেধাজ্ঞা নয় বরং প্রযুক্তিগত এবং
নিরাপত্তার ভিত্তিতে নেওয়া একটি ব্যবস্থা।
কমিশন জানিয়েছে, ২১টি রাশিয়ান
এয়ারলাইনস যুক্ত হওয়ার পর ইইউ-এর আকাশ থেকে নিষিদ্ধ বিমান সংস্থাগুলির ইইউ কালো তালিকায়
এখন ১১৭টি কোম্পানি রয়েছে। এই তালিকায় রয়েছে ইরাক, ইরান, উত্তর কোরিয়া, আফগানিস্তান,
কিরগিজস্তান ও সুদানের এয়ারলাইন্সগুলো।
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের
নিষেধাজ্ঞার অংশ হিসাবে রাশিয়ান এয়ারলাইন্সের জন্য খুচরা যন্ত্রাংশ এবং সরঞ্জাম বিক্রি
নিষিদ্ধ । ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, রাশিয়ার তিন-চতুর্থাংশ বাণিজ্যিক বিমান
ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নির্মিত ।

0 মন্তব্যসমূহ