সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বলকান দেশগুলিতে দুর্নীতির অভিযোগে সাত ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

 

Photo Credit: Pixabay

মার্কিন যুক্তরাষ্ট্র চারটি বলকান দেশের সাত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক কার্যকলাপ এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

১১ ই এপ্রিল  মার্কিন  ট্রেজারি  ডিপার্টমেন্ট  এই  সাতজনের  নাম  উল্লেখ  করে  এই  নিষেধাজ্ঞার  ঘোষণা  দেয় -  আলবেনিয়া,  বসনিয়া-হার্জেগোভিনা  এবং  উত্তর ম্যাসেডোনিয়া  থেকে  দুজন  করে  এবং  মন্টিনিগ্রো  থেকে  একজন।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মন্টিনিগ্রো ডেমোক্রেটিক পার্টি অফ সোশ্যালিস্টের প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট এবং সার্বিয়া ও মন্টিনিগ্রো কমন স্টেটের প্রাক্তন প্রেসিডেন্ট সোভেটোজার মারোভিচ৷ নির্মাণ প্রকল্প সম্পর্কিত দুর্নীতিতে সন্দেহজনক জড়িত থাকার কারণে মন্টিনিগ্রো কর্তৃপক্ষ ২০১৫ সালে মারোভিচকে গ্রেপ্তার করেছিল।

মারোভিক তার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির অভিযোগ স্বীকার করে ২০১৬ সালে দুটি আবেদনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তবে একাধিক বছরের কারাদণ্ড ভোগ করার পুর্বে এবং দেশে ১ মিলিয়ন ডলারেরও বেশি ফেরত দেওয়ার আগে সার্বিয়ায় পালিয়ে যান।

মার্কিন  ট্রেজারি  ডিপার্টমেন্ট আলবেনিয়ায় সাবেক সংসদ সদস্য আকিফ রাকিপির;, একজন মিডিয়া মালিক ইলি এনড্রোকি, যার সম্পত্তি আলবেনিয়ান সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছিল; এবং বসনিয়ার কর্মকর্তা আসিম সরজলিক এবং গোরদানা তাদিচ-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

রাকিপি দীর্ঘদিন ধরে সংগঠিত অপরাধের সাথে জড়িত ছিলেন এবং "আলবেনিয়ার রাজনৈতিক প্রক্রিয়ার উপর অস্থিতিশীল প্রভাব বিস্তার করেন"। মার্কিন  ট্রেজারি  ডিপার্টমেন্ট  অভিযোগ করে যে আলবেনিয়ার সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলি তাদের পছন্দসই রাজনৈতিক দলের জন্য নির্বাচনে ভোটের বিনিময়ে অর্থ, উপহার বা চাকরি  দেয়ার ও অবৈধ সুবিধা ছাড়ের প্রতিশ্রুতি দেয়।

ট্রেজারি ডিপার্টমেন্ট আরও জানায় এনড্রোকি তার নিয়ন্ত্রণে থাকা মিডিয়া আউটলেটগুলিকে আলবেনিয়ান নাগরিকদের চাঁদাবাজি এবং ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করেছিল এবং আলবেনিয়াতে ব্যবসা করতে চাওয়া একটি সংস্থার পক্ষে ঘুষ দেওয়ার সুবিধা করেছিল।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, সারাজলিক বসনিয়ার পার্লামেন্টের সদস্য এবং সম্প্রতি পার্টি অফ ডেমোক্রেটিক অ্যাকশন (এসডিএ) এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। সেরাজলিক ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব বিস্তারের জন্য অভিযুক্ত করা হয়েছে। তিনি একটি বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ বিএইচ টেলিকমের সাথে তার ক্ষমতার অপব্যবহার করেছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট উত্তর মেসিডোনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি এবং কাউন্টার ইন্টেলিজেন্সের প্রাক্তন প্রধান সাশো মিজালকভ এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, গ্রুভস্কিকে দুর্নীতির অসংখ্য মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে অর্থ পাচার এবং অন্যান্য অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাক্তিদের উপর ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা ‍যুক্তরাষ্টে তাদের কোন সম্পদ থাকলে তা ফ্রিজ করা হয় এবং যুক্তরাষ্টে গমন বা প্রবেশ অযোগ্য হিসাবে সাব্যস্ত করা হয়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ