ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে
যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিশ্বকে খাদ্য সংকটের দ্বারপ্রান্তে ফেলেছে কারণ
ইউক্রেনের বিশ্ব খাদ্যশষ্য যোগানকারী কৃষিভিত্তিক অর্থনীতি ধ্বংশের পথে।
বিশ্বব্যাংক বলেছে যে ইউক্রেনের
অর্থনীতি এই বছর প্রায় অর্ধেক সঙ্কুচিত হবে তার একদিন পরে, ইইউর শীর্ষ কূটনীতিক গত
১১ এপ্রিল বলেন যে রাশিয়ার শস্যক্ষেতে রাশিয়ার
বোমা বর্ষণ এবং শস্য জাহাজগুলিকে বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে বাধা দেয়া
ও অবরুদ্ধ করে রাখার ফলে বিশ্বে বিভিন্ন দেশে খাদ্য সংকট তৈরী করবে। এমন এক সময়ে
এই খাদ্য সংকট তৈরী হচ্ছে যখন বিশ্ব অর্থনীতি ইতিমধ্যে করোনাভাইরাস মহামারী থেকে পুনরুদ্ধার
করতে লড়াই করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের
বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। তারপর থেকে পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞায় রাশিয়ার
ব্যবসা-বাণিজ্যে আঘাত হানে এবং রামিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়। কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে
রাশিয়া বিশ্বের বেশিরভাগ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পরে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের
প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধে ইউক্রেনের অর্থনৈতিক উৎপাদন ৪৫ শতাংশ হ্রাস পাবে বলে
আশা করা হচ্ছে। অন্যদিকে এই যুদ্ধে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, কঠোর নিষেধাজ্ঞার
কারণে এ বছর রাশিয়ার অর্থনীতি ১১ শতাংশ সংকুচিত হবে।
রাশিয়া আজোভ সাগরের একটি গুরুত্বপূর্ণ
ইউক্রেনীয় বন্দর মারিওপোল ধ্বংস করেছে এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম খারকিভ
সহ অন্যান্য প্রধান শহরগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।
রাশিয়া ইউক্রেনের বিমানবন্দর
এবং রেললাইনগুলিতে বোমা হামলা করেছে এবং অনেকগুলি সেতু উড়িয়ে দেওয়া হয়েছে, যা ইউক্রেনের
অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।
“এই যুদ্ধ ইউক্রেনের অর্থনীতি,
ইউরোপ, মধ্য এশিয়া ও উন্নয়নশীল দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করছে, এবং এর প্রভাব
এই অঞ্চলের বাইরে বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে। সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে
অর্থনীতিতে ঝুঁকিপুর্ণ দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এই অঞ্চলের দেশগুলো ২০২২ সালে
বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ও বাণিজ্য হ্রাস, ক্রমাগত কোভিড-১৯-এ বিঘ্ন অর্থনীতি, মুদ্রাস্ফীতির
চাপ, ঋণের স্থায়িত্বের উদ্বেগ এবং সুদের হার বৃদ্ধির কারণে তীব্র মন্দার জন্য প্রস্তুত
ছিল।

0 মন্তব্যসমূহ