জর্ডানের আল-মামলাকা
টিভির প্রতিবেদনে জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা
করেছে যে ইউক্রেনে চলমান যুদ্ধের কারনে ক্রমবর্ধমান খাদ্য
মূল্য মোকাবেলায় সহায়তার জন্য বেশ কয়েকটি আরব দেশকে ২২ কোটি ইউরো অনুদান দিবে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার
দেশগুলিকে দেয়া এই তহবিলটি ইউরোপীয় ইউনিয়ন এর "খাদ্য
সুবিধা এবং সহনশীলতা" নামক
উদ্যোগের অংশ, যার মোট অনুদানের পরিমান 225 মিলিয়ন ইউরো বা প্রায় ২২ কোটি ইউরো
যা বাংলাদেশী মুদ্রায় ১,৮৭০ কোটি টাকা ।
এটির লক্ষ্য অভিষ্ট
দেশগুলিকে মৌলিক পণ্যের সংকট সম্পর্কিত জরুরী
পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা, স্বল্পমেয়াদে সামাজিক
সুরক্ষা নেটওয়ার্ক বজায় রাখা এবং ভবিষ্যতে টেকসই কৃষিকে সহায়তা করা।
অর্থায়নের সবচেয়ে
বড় অংশ ১০০ মিলিয়ন ইউরো মিশর, বাকিঅংশ আলজেরিয়ার
মধ্যে ৫ মিলিয়ন ইউরো, লেবানন ২৫ মিলিয়ন ইউরো, মরক্কো ১৫ মিলিয়ন ইউরো, ফিলিস্তিন ২৫ মিলিয়ন ইউরো,
সিরিয়া ১০ মিলিয়ন ইউরো এবং তিউনিসিয়ার মধ্যে ২০ মিলিয়ন ইউরো
বিতরণ করা হবে।
ইউরোপয় ইউনিয়ন
এই দেশগুলিকে তহবিল গ্রহণের জন্য নির্বাচিত করেছে কারণ তারা ইউক্রেন এবং রাশিয়ার খাদ্য ও সার আমদানি উপর ব্যাপকভাবে নির্ভর করে।এই
উদ্যোগটি ইইউ-এর অংশীদার দেশগুলির উপর ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়া প্রশমিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনার অংশ।
এই সহায়তা তহবিল, যার পরিমাণ ২২৫ মিলিয়ন ইউরো, মধ্য প্রাচ্য এবং
উত্তর আফ্রিকার মানুষকে মৌলিক পণ্য ও সেবাসমুহ গ্রহন নিশ্চিত
করতে সহায়তা করবে।

0 মন্তব্যসমূহ