উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-শামির মতে লেবানন রাষ্ট্র হিসেবে
এবং এর কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে।
লেবাননের উপ-প্রধানমন্ত্রী সাদেহ-আল-শামি স্থানীয় আল-জাদেদ চ্যানেলকে বলেন, "ব্যাংক ডু লিবানের মতো রাষ্ট্রও দেউলিয়া হয়ে গেছে, এবং আমরা জনগণের জন্য ক্ষতি হ্রাস করার চেষ্টা করব,"।
২০১৯ সালের শেষের দিক থেকে, লেবানন একটি গুরুতর অর্থনৈতিক সঙ্কটের পতিত হয়েছে, যার মধ্যে একটি বিশাল মুদ্রার অবমূল্যায়ন এবং সেই সাথে জ্বালানী ও চিকিৎসা সংকট রয়েছে।
লেবাননের মুদ্রা তার মুল্যমান ৯০ শতাংশ হারিয়েছে, যার ফলে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ মৌলিক পণ্য গ্রহন করার ক্ষমতা হ্রাস পেয়েছে, জ্বালানী ঘাটতির কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।
চলমান অর্থনৈতিক সংকটের কারণে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন ২০১৯ সাল থেকে কঠোরভাবে সীমিত করা হয়েছে।

0 মন্তব্যসমূহ