আনাদোলু নিউজ এজেন্সির খবরে বলা
হয়েছে, লেবাননের বেকারি ইউনিয়ন, আরব দেশে রুটি সংকটের বিষয়ে সতর্ক করেছে কারণ বেশ
কয়েকটি গম মিল আর্থিক সংকটের কারনে মিল বন্ধ করে দিয়েছে।
লেবাননের বেকারি ইউনিয়ন জানায়
লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে গমের আটার তীব্র সংকটের মধ্যে পরেছে। বেশ কয়েকটি বেকারি
রুটি তৈরি করা বন্ধ করে দিয়েছে, আর অন্য বেকারীদের কাছে প্রতিদিনের জন্য সীমিত পরিমাণে
গমের আটা রয়েছে ।
ইউনিয়ন অভিযোগ করে এই সংকটের
জন্য লেবাননের কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করেছে। "'ব্যাংক ডু লিবান অজ্ঞাত কারণে
গমের চালানের অর্থ পরিশোধে বিলম্ব করছে" ।
লেবাননের স্থানীয় বাজারের চাহিদা
মেটাতে প্রায় ৪০,০০০-৫০,০০০ টন গম প্রয়োজন হয়। লেবাবনন তার গমের চাহিদার প্রায় ৬০
শতাংশ ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করে।
২০১৯ সালের শেষের দিক থেকে, লেবানন
একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে, যার মধ্যে রয়েছে বিশাল মুদ্রার অবমূল্যায়ন,
সেইসাথে জ্বালানী এবং চিকিৎসা সংকট।
লেবাননের মুদ্রা তার মূল্যেমানের
৯০ শতাংশ অবমুল্যায়ন হয়েছে, যার ফলে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ মৌলিক
পণ্য যোগান দেয়ার ক্ষমতা হ্রাস পেয়েছে এবং জ্বালানী ঘাটতির কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট
একটি সাধারণ হয়ে দাড়িয়েছে।

0 মন্তব্যসমূহ