সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাশিয়ান রাজনৈতিক কার্টুনিস্ট সের্গেই ইয়লকিন বুলগেরিয়ার উদ্দেশ্যে পালিয়ে গেছে

 

Photo Credit: Pixabay

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কভারেজ নিয়ে মিডিয়া এবং নাগরিক সমাজের বিরুদ্ধে চলমান কঠোর ব্যবস্থার মধ্যে একজন জনপ্রিয় রাশিয়ান রাজনৈতিক কার্টুনিস্ট এবং ব্যঙ্গশিল্পী রাশিয়া ত্যাগ করেছেন।ঔ রুশ কার্টুনিস্ট এবং ব্যঙ্গশিল্পী সের্গেই ইয়লকিন তার ফেসবুক অ্যাকেউন্টে জানায় তিনি বর্তমানে পার্শ্ববর্তী বুলগেরিায় অবস্থান করছেন।

রাশিয়ান রাজনৈতিক কার্টুনিস্ট এবং ব্যঙ্গশিল্পী সের্গেই ইয়লকিন ১৯৯৯ সাল থেকে রাশিয়ান সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলিকে উপহাস করার পাশাপাশি রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের সামাজিক সমস্যাগুলিকে লক্ষ্য করে তীক্ষ্ণ এবং জনপ্রিয় কার্টুনগুলির জন্য সুপরিচিত। রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি এবং জার্মান বেতার ডয়চে ভেলে-তে নিয়মিতভাবে তার আঁকা ছবি প্রকাশ করে থাকে।

গত ২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাশিয়া ত্যাগ করেছে। কর্তৃপক্ষ স্থানীয় মিডিয়া এবং ব্লগারদের শুধুমাত্র সরকারী সূত্র দ্বারা সরবরাহ করা যুদ্ধ সম্পর্কে তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে। নির্দেশিকার অংশ হিসাবে, সংঘাতকে যুদ্ধ বা আক্রমণ হিসাবে উল্লেখ করা যাবে না, এবং এর পরিবর্তে এটি একটি 'বিশেষ সামরিক অভিযান' বলা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ