সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রুশ শিল্পীকে দোকানে যুদ্ধবিরোধী স্লোগান ব্যবহার করায় ডিটেনশনে প্রেরণ

 

Photo Credit: Pexels

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি আদালত শিল্পী আলেক্সান্দ্রা স্কোচিলেঙ্কোকে ইউক্রেনে রাশিয়ার আক্রমনের প্রতিবাদে দোকানের মুল্য ট্যাগে যুদ্ধ বিরোধী শ্রোগান ব্যবহার করায় প্রাক বিচারিক ডিটেনশনে প্রেরণ করা হয়েছে।

গত ১৩ এপ্রিল আদালত রায় দেয়, রুশ সেনাবাহিনীকে অসম্মানিত করার দায়ে অভিযুক্ত স্কোচিলেঙ্কোকে অন্তত ৩১ মে পর্যন্ত প্রি-ট্রায়াল ডিটেনশনে থাকতে হবে। গত ৩১ মার্চ তার বিরুদ্ধে একটি সুপারমার্কেটের প্রাইস ট্যাগের পরিবর্তে 'রুশ সশস্ত্র বাহিনীর  সম্পর্কে জ্ঞাতসারে মিথ্যা তথ্য' সম্বলিত কাগজের টুকরো দিয়ে প্রতিস্থাপনের অভিযোগ আনা হয়।

শুনানিতে তাকে জানানো হয়েছিল যে দোকানের মুল্য ট্যাগে যুদ্ধ বিরোধী শ্রোগান ব্যবহার করে সে  ভুল করেছে। কিন্তু স্কোচিলেনকো কোর্টরুমকে বলেছিলেন যে তার কাজগুলি শান্তি প্রচারের জন্য  ছিল।

এর একদিন আগে, সেন্ট পিটার্সবার্গের পুলিশ একটিভিস্ট আন্দ্রেই মাকেদোনভকে আটক করেছিল, তিনিও যুদ্ধবিরোধী বার্তা প্রেরণের জন্য দামের ট্যাগ ব্যবহার করেছিলেন।

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানের বেশ কয়েকটি দোকানেও সাম্প্রতিক দিনগুলিতে যুদ্ধবিরোধী স্লোগানের জন্য মূল্য ট্যাগের ব্যবহার দেখা গেছে।

গত ৫ মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেন, যেখানে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে 'ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য' বিতরণের জন্য দীর্ঘ কারাবাসের কথা বলা হয়েছে, কারণ ক্রেমলিন ইউক্রেনে তার যুদ্ধ সম্পর্কে বর্ণনা নিয়ন্ত্রণ করতে চায়।

এই আইনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে।  অন্যদিকে রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে 'ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য' বিতরণের মাধ্যমে 'গুরুতর পরিণতির দিকে পরিচালিত করলে' এর জন্য শাস্তি ১৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ