রফতানি নীতিমালা লঙ্ঘনে বেলারুশের
৭টি বোয়িং বিমান চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র
মার্কিন বাণিজ্য বিভাগ বেলারুশের
জাতীয় বিমান সংস্থা বেলাভিয়া দ্বারা পরিচালিত সাতটি বোয়িং ৭৩৭ বিমান চিহ্নিত করেছে
যা মার্কিন রপ্তানি নীতিমালার স্পষ্ট লঙ্ঘন করেছে৷
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের
প্রতি বেলারুশের সমর্থনের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বিমানগুলিকে
প্রথম শনাক্ত করা হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগ আন্তর্জাতিক
বিমান সংস্থাগুলিকে জ্বালানি প্রদান, মেরামত, খুচরা যন্ত্রাংশ বা অন্যান্য সেবা প্রদান
করতে রফতানি নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রন করে।
বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইন্ডাস্ট্রি
সিকিউরিটি(বিআইএস)ইতিমধ্যে রাশিয়ায় নিবন্ধিত ৩২ টি বিমানের টেইল নাম্বার আপডেট করেছে
যা মার্কিন আইন লঙ্ঘন করে ।
রপ্তানি প্রশাসন বিধিমালা (এক্সপোর্ট
অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস-ইএআর) লঙ্ঘন করে বিমানগুলি রাশিয়া বা বেলারুশে প্রবেশ
করেছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের
পর থেকে আরোপিত নিষেধাজ্ঞা সাপেক্ষে বিমানগুলির তালিকায় এখন ১৪৬ টি রাশিয়ান মালিকানাধীন
বা পরিচালিত বিমান এবং ৭ টি বেলারুশীয় বিমান রয়েছে।
ডেপুটি কমার্স সেক্রেটারি ডন
গ্রেভস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, "'আন্তর্জাতিক আইনের শাসন প্রত্যাখ্যান করে
রাশিয়া ও বেলারুশ এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণের সুবিধা
পাওয়ার যোগ্য নয় এবং এর মধ্যে আন্তর্জাতিক ভ্রমণও রয়েছে” ।

0 মন্তব্যসমূহ