রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি এবং অন্যান্য দেশ রুশ মুদ্রা রুবেল-এ রাশিয়ান
গ্যাসের জন্য অর্থ পরিশোধ করার দাবি করার পরে পশ্চিমা ব্যাংকগুলি সেই অর্থ রুশ মুদ্রা
রুবলে পরিশোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে।
দেশের তেল ও গ্যাস খাতের বর্তমান
পরিস্থিতির বিষয়ে একটি বৈঠকে বক্তব্য রেখে পুতিন পশ্চিমা অংশীদারদের দোষ দিয়েছেন
যাকে তিনি 'রাশিয়ান জ্বালানি সম্পদের রফতানি সরবরাহের ক্ষেত্রে খেলাপি' বলে অভিহিত
করেছিলেন।
পুতিন দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নের
দেশগুলিকে রাশিয়ার গ্যাস সরবরাহের জন্য অর্থ পরিশোধ করবে রুশ মুদ্রা রুবেলে । কারন
ইউক্রেনে আক্রমনের কারণে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে কঠোরভাবে আঘাত হানতে শুরু করে
বিশেষ করে রুশ মুদ্রা রুবলের উপর।
এই পদক্ষেপের অর্থ হ’ল যে ইউরোপীয়
দেশগুলি, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন এবং জাপান, কানাডা, ও মার্কিন যুক্তরাষ্ট্র
যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ক্রয়কৃত অর্থ পরিশোধের জন্য রাশিয়ার কেন্দ্রীয়
ব্যাংক দ্বারা নির্ধারিত হারে রুবেল কিনতে হবে। এই পদক্ষেপটি রুবেল এর চাহিদা বাড়িয়ে
তুলে রুবলকে শক্তিশালী করবে।
পুতিন বলেন, 'এই ধরনের পদক্ষেপের
পরিণতি খুব বেদনাদায়ক হতে পারে, বিশেষ করে এই নিষেধাজ্ঞা প্রদানকারী দেশের জন্য।'
পুতিন সাইবেরিয়া থেকে জ্বালানি পরিবহনের জন্য নতুন পাইপলাইন নির্মাণের ওপর গুরুত্বারোপ
করেন।যা ইউরোপ ছাড়া বিশ্বের অন্যান্য অংশে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানী পৌঁছে দিবে।
এদিকে, ইউরোপীয় কমিশন একটি অভ্যন্তরীণ
সভায় বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি দ্বারা রুবলে রাশিয়ান গ্যাসের জন্য
অর্থ পরিশোধ মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভঙ্গ করবে। হাঙ্গেরি একমাত্র
ইইউ দেশ যারা রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের অর্থ পরিশোধ রুশ মুদ্রা
রুবলে করতে প্রস্তুত ।

0 মন্তব্যসমূহ