. |
. |
আফগান
অর্থনীতি প্রায় এক-তৃতীয়াংশ নেমে এসেছে: বিশ্বব্যাংক
২০২১ সালের সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তানের মাথাপিছু আয়
প্রায় এক-তৃতীয়াংশ কমে যাওয়ায় বিশ্বব্যাংক আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রগতি অধপতনের
বিষয়ে সতর্ক করেছে।
বিশ্বব্যাংকের মতে, আফগানিস্তানের সাহায্য-নির্ভর সেবা খাত
বিভিন্ন সঙ্কটের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে-যা শহুরে কর্মসংস্থান এবং আয় নিম্নগামী
করেছে।
এই রাজনৈতিক সংকট আফগানিস্তানে প্রায় দুই দশকের অর্জনকে ঝুঁকির
মধ্যে ফেলে দিয়েছে এবং দেশটিকে গুরুতর দারিদ্র্যের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছে
বিশ্বব্যাংক।
এক বিবৃতিতে, বিশ্বব্যাংক বলেছে যে বর্তমান অবস্থা অব্যাহত
থাকলে, ২০২২-এর শেষের দিকে মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদন প্রায় ৩০ শতাংশ হ্রাস
পাবে।
বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক হালনাগাদ তথ্য ইঙ্গিত দেয় যে বর্তমান
পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে সীমাবদ্ধ মানবিক চাহিদা ও মৌলিক সেবা সমেত
আফগানিস্তানের নিম্নগতির অর্থনৈতিক অবস্থা আয়কে অচল করে দেবে এবং ২০২২ বছর জুড়ে অর্থনীতি
আরও সংকুচিত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, অর্থনীতিবিদরা মনে করেন যে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের
সমাধান না হলে আফগানিস্তান ভয়াবহ অর্থনৈতিক পতনের মুখে পড়বে।


0 মন্তব্যসমূহ