সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদিস
স্বীকার করেছেন যে
তার সরকার চার রাশিয়ান নাগরিককে তাদের সাইপ্রিয়ট নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে
তাদের নাম প্রকাশ করেনি।
তবে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে,
মিখাইল গুটসেরিয়েভ, আলেকজান্ডার পোনোমারেনকো, ভাদিম মোশকোভিচ এবং আলেক্সেই কুজমিচিভ
এই চারজন রাশিয়ানকে পাসপোর্ট বাতিলের জন্য শনাক্ত করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার চলমান
ইউক্রেন আক্রমণ করার কারণে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরে সাইপ্রাস সরকারের এই পদক্ষেপটি
এসেছে।
রাশিয়ার চার জন রাজনৈতিক প্রভাবে
ধনী ব্যাক্তি বা অলিগার্চ এবং তাদের পরিবারের সদস্যরা বিপুল সম্পদ, ব্যাংক ব্যালান্স
প্রদর্শন ও বিনিয়োগের মাধ্যমে তথাকথিত গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে সাইপ্রাসের
নাগরিকত্ব নিয়েছিলেন।যা ইউরোপিয়ান সদস্য দেশ হিসাবে সাইপ্রাস-এর এই পাসপোর্টকে ইইউ
পাসপোর্ট মর্যাদা হিসাবে দেখা হয়।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের
বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে, ফোর্বস পত্রিকা অনুমান করেছিল যে এই চারজন রাশিযান ধনকুপের
যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১৫.৬ বিলিয়ন ডলার।
২০২০ সালের অক্টোবরে দুর্নীতির
অভিযোগের মধ্যে সাইপ্রাসে গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল।
রয়টার্সের মতে, প্রায় ৬,৮০০
বিদেশী সাইপ্রিয়ট নাগরিকত্ব পেতে গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রাম ব্যবহার করেছেন, যার
মধ্যে প্রায় ২,৯০০ জন রাশিয়ান নাগরিক।

0 মন্তব্যসমূহ