সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মার্কিন কংগ্রেসের ৩৯৮ জন ও কানাডার ৮৭ জন সিনেটরকে রাশিয়ার নিষেধাজ্ঞা


 Photo Credit: Pixabay

ইউক্রেনে রাশিয়ার আক্রমনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত রাশিয়ার উপর শাস্তিমুলক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯৮ জন কংগ্রেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রুশ পররাষ্ট্র মন্ত্রনালয়-এর এক বিবৃতির বরাত দিয়ে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত প্রবর্তন করা নিষেধাজ্ঞাগুলি বিবেচনায় নিয়ে, অদূর ভবিষ্যতে রাশিয়ান পাল্টা পদক্ষেপ গ্রহনের আরও ঘোষণার পরিকল্পনা করা হয়েছে।

এ ব্যাপারে অন্য একটি পৃথক বিবৃতিতে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা কানাডার সিনেটের ৮৭ সদস্যের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রবর্তন করেছে এবং বলেছে যে কানাডার "অদূরদর্শী" নীতির কারণে শীঘ্রই আরও ব্যবস্থা ঘোষণা করা হবে।

রাশিয়ার মন্ত্রনালয় আরও জানায় কয়েক মাস আগে  ওয়াশিংটন ঘোষিত রাশিয়ার ডুমা বা পার্লামেন্ট-এর ৩২৮ জন সদস্যের উপর এই ধরনের নিষেধাজ্ঞা অনুসরন করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে আইনপ্রণেতাদের রাশিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিম ইউক্রেনের সেনা পাঠানোর পর পশ্চিমারা মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে সুইফট মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি ব্যাংককে বাদ দেওয়া, রুশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা, বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা এবং সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য সম্পদ ফ্রিজ করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ