সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইউক্রেন যুদ্ধে নিষেধাজ্ঞায় জনপ্রিয় কম্পিউটার ফন্টগুলি রাশিয়ায় বন্ধ

 

Photo Credit: Pixabay

মনোটাইপ ইমেজিং, মার্কিন কোম্পানি যা কম্পিউটারে ব্যবহৃত বেশ কয়েকটি জনপ্রিয় ফন্টের মালিক, বলেছে যে  ইউক্রেনে আক্রমণের জন্য মস্কোর উপর আরোপিত চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলির মধ্যে রাশিয়ার ব্যবহারকারীদের জন্য তার ফন্ট ক্যাটালগে অভিগম্যতা বা প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

মনোটাইপ ইমেজিং এর মুখপাত্র রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এ (TASS) এই পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রাশিয়ার ভেদোমোস্টি সংবাদপত্র আইটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে রাশিয়ার কম্পিউটার ব্যবহারকারীরা মনোটাইপের ফন্ট ক্যাটালগ ব্যবহার করতে পারছে না বলে নিশ্চিত হয়েছেন। যার অর্থ তারা টাইমস নিউ রোমান, এরিয়াল, ভারদানা, তাহোমা এবং হেলভেটিকার মতো জনপ্রিয় ফন্টগুলি কম্পিউটারে ব্যবহার করতে পারছেন না।

রাশিয়ার অভ্যন্তরে কম্পিউটার ব্যবহারকারীরা যখন ফন্টগুলি অ্যাক্সেস করার জন্য একটি পৃষ্ঠা খোলার চেষ্টা করে তখন তারা একটি বার্তা পায়: "সাইটের মালিক হয়তো বিধিনিষেধ সেট করেছেন যা আপনাকে সাইটটি অ্যাক্সেস করতে বাধা দেয়।"

আইনজীবী ও বিশেষজ্ঞরা ভেডোমোস্টিকে বলেন, অ্যাক্সেস অস্বীকার করা রাশিয়ার সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের প্রভাবিত করবে না, তবে প্রকাশনা সংস্থা এবং কম্পিউটার সফ্টওয়্যার তৈরির সাথে জড়িত সংস্থাগুলি অদূর ভবিষ্যতে ফন্টগুলি ব্যবহার করতে পারবে না। তবে ভিপিএন ব্যবহার করে বাধা এড়ানো যেতে পারে।

২০১৪ সালে, রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে দখল করার পরে এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের তার সমর্থন দেওয়ার পরে, মনোটাইপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সফ্টওয়্যার প্রোগ্রাম তৈরি করে এমন আইটি সংস্থাগুলি সহ কিছু রাশিয়ান সংস্থায় তার ফন্ট ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেয়।

টাইমস নিউ রোমান রাশিয়ায় অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য একটি আদর্শ ফন্ট। ২০১৬ সালের মে মাসে, রাশিয়ান যোগাযোগ মন্ত্রী নিকোলাই নিকিফোরভ টাইমস নিউ রোমান-এর মত  বিদেশী ফন্ট থেকে অফিসিয়াল ডকুমেন্টেশন গুলিতে এর ব্যবহার বাদ দেয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ